বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | সময়: সকাল ১১:৩২

বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে প্রাণ গেল কার্গো মাস্টারের

সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে প্রাণ গেল লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুরের মাস্টার লুৎফার রহমানের (৫৫)।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌদ্দরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফার রহমান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে।

আরও পড়ুন

পুকুরে বল তুলতে গিয়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরের দিকে লোনা পানি বহনকারী কার্গো জাহাজ এমভি আশকাফুর খোলপেটুয়া নদীর চৌদ্দরশি এলাকায় অবস্থান করছিল। এসময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে গিয়ে আহত হন মাস্টার লুৎফার রহমান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে লুৎফার রহমানকে মৃত ঘোষণা করেন।
বুড়িগোয়ালিনী নৌ থানার ইনচার্জ হাফিজ উদ্দিন জানান, জাহাজের গতিপথ, অন্য বাল্কহেডের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পরিস্থিতি এবং কীভাবে লুৎফার রহমান দুর্ঘটনার কবলে পড়েন,এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট