
প্রথাগত নিয়মতান্ত্রিকতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা: যেভাবে বদলাচ্ছে রাষ্ট্রের সত্তা
বিংশ শতাব্দীর বেশিরভাগ সময়জুড়ে একটি ভালো জনপ্রশাসনের ধারণা ছিল তুলনামূলক সরল। পেশাদার আমলাতন্ত্র পরিচালিত হবে সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে, থাকবে সুস্পষ্ট পদসোপান এবং কর্মকর্তা নিয়োগের প্রধান ভিত্তি হবে মেধা ও যোগ্যতা। কিন্তু বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সরকারকে এখন জলবায়ু দুর্যোগ মোকাবিলা,








