স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল (২২ আগস্ট) শনিবার বিকেলে সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার দুটি সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন স্কুলব্যাগ ও বই তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আকিবুল হক ।
সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত ব্যক্তিরা বলেন, সালমা আদিল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
নতুন স্কুলব্যাগ ও গাইড বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সদস্য সচিব মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে এবং বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী।
আরএমডি







