বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | সময়: দুপুর ২:২৮

জয়ের দাবি, ‘অনেক নায়িকার গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন। একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার খবর প্রকাশের পর এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তমার একটি ফটোকার্ড শেয়ার করে জয় লিখেছেন, তমার মতো গুণী অভিনেত্রী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রতিনিধি হতে পারেন। তবে ‘ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা’- এমন সংবাদ তার কাছে ঠিক মনে হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’

জয় লেখেন, “বলা উচিত অভিনন্দন। কিন্তু বলতে গিয়ে থেমে গেলাম। তার মতো এত গুণী অভিনেত্রী এবং নায়িকা ব্যাংকসহ নানান প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন। কিন্তু সেটা ‘ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা’- এমন সংবাদ আমার কাছে সঠিক মনে হয় না। আর যদি সংবাদটি সঠিক হয়, তাহলে আমি মর্মাহত।”
এরপর তমার ব্যাংকে চাকরির প্রসঙ্গ টেনে অন্য নায়িকাদের নিয়েও মন্তব্য করেন জয়। তিনি বলেন, ‘তমা মির্জাকে যদি ব্যাংকে চাকরি নিতে হয়, তাহলে অন্য অনেক নায়িকাদের গার্মেন্টসে চাকরি নেওয়া উচিত। আর এতেই আমাদের মিডিয়ার ভবিষ্যৎ এবং চলমান দৈন্যদশা পরিষ্কার হয়।’
জয়ের মতে, নতুন প্রজন্মের যারা নায়িকা হতে চান, তাদের জন্য এমন খবর ভিন্ন ধরনের বার্তা তৈরি করতে পারে। তিনি লেখেন, ‘যারা নায়িকা হতে চান, তারা সরাসরি নায়িকা না হয়ে আগে একটা চাকরি নেন। তারপর পার্টটাইম নায়িকা হোন। বিষয়টি নতুন প্রজন্মকে এমনই বার্তা দেয়।’

আরও পড়ুন

ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা

এদিকে ব্যাংকে যোগ দেওয়ার বিষয়ে তমা মির্জা জানিয়েছেন, অভিনয়ই তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
ব্যাংকিং পেশায় যুক্ত হওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি বছরে বেছে বেছে দু-একটি সিনেমায় অভিনয় করেন। জীবনের অন্য ক্ষেত্রগুলোতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ হিসেবে এই অভিজ্ঞতাকে দেখছেন তিনি।
 
এলআইএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
লর্ডসে ফিরছেন বাবর

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তান শিবিরে এবার স্বস্তির