বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | সময়: দুপুর ২:২৪

চাঁদা না দেওয়ায় মারধর-হুমকি, দুই মাস ধরে বন্ধ দোকান

লক্ষ্মীপুরে মারধর ও লুটের পর বেলায়েত হোসেন কিরন নামের একজন লেপ-তোশক ব্যবসায়ীর দোকান দুই মাস বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
এ ঘটনায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) কিরন ও জমির ইজারাদারের স্ত্রী মারজাহান বেগম সংবাদ সম্মেলন করেছেন।
কিরন লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি এক যুগ ধরে সদর উপজেলার ভবানীগঞ্জের ওই দোকানে ব্যবসা করছেন।

আরও পড়ুন

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসাশিক্ষক

সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন কিরন জানান, ভবানীগঞ্জ এলাকার খুরশিদ, তার ভাই ফারুক, মোহন, আলমগীর, জাহাঙ্গীর ও নুরু তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় ১৯ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় পাঁচ লাখ টাকার মালামাল লুট ও কিরনকে বেদম মারধর করেন অভিযুক্তরা। এখনো হুমকি দিচ্ছেন তারা।
কিরন বলেন, ‌‌‘দুই মাস আমার দোকান বন্ধ, আয়-উপার্জনও বন্ধ। পরিবার নিয়ে আমি এখন অসহায়ভাবে জীবনযাপন করছি। পুলিশ দোকানটি খুলে দেওয়ার জন্য বলেছে। সেই নির্দেশ পালন না করে হামলাকারীরা দোকানের সামনে দুই হাজার ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।’
জমির ইজারাদার মারজাহান বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘১৯৮৪ সাল থেকে জমিটি ইজারা নিয়ে আমরা ভোগদখল করছি। হঠাৎ খুরশিদরা এসে ভাড়াটিয়ার ওপর হামলা করে দোকানটি দখল করার চেষ্টা করে। এখন দোকানটি বন্ধ।’

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার সেই স্কুলছাত্রকে দুই শর্তে জামিন

খোঁজ নিয়ে জানা গেছে, ভবানীগঞ্জ বাজার এলাকার সাবেক সেনাসদস্য নুরনবীর নামে জমিটি ইজারা দেওয়া রয়েছে। সেখানে একটি দোকান রয়েছে। কিরন দোকানটি ভাড়া নিয়ে লেপ-তোশকের ব্যবসা করছেন। হঠাৎ খুরশিদসহ তার ভাইয়েরা জমিটি তাদের বলে দাবি করেন। তবে কাগজপত্র অনুযায়ী এটি নুরনবীর নামেই রয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত খুরশিদ বলেন, ‘জমিটি আমাদের খরিদ করা। এ ঘটনায় থানায় কিরন অভিযোগ দিয়েছেন। কিন্তু বৈঠক ডাকলে তিনি থানায় যান না। হুমকি, মারধর ও লুটের অভিযোগ মিথ্যা।’
এদিকে গত ২ জুলাই বেলায়েত হোসেন কিরন দোকান বুঝে পেতে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সুপার এ ঘটনায় ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তবে নির্দেশনার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঘটনাটি নিয়ে একাধিকবার বসা হয়েছে। এটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা ছিল। দোকানটি বুঝিয়ে দিতেও বলা হয়েছে। যেহেতু দোকান বুঝিয়ে দেয়নি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
কাজল কায়েস/এসআর/জেআইএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
লর্ডসে ফিরছেন বাবর

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তান শিবিরে এবার স্বস্তির