মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | সময়: সকাল ১১:৪২

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শনিবার (২২ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে শনাক্ত ৪৮ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

আরও পড়ুন

মশা নিয়ন্ত্রণে ১০ মাসে খরচ সাড়ে ৫ কোটি টাকা, তবু বাড়ছে ডেঙ্গু

তবে এ সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১২ জনে। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৩৪৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে অভিযান, ৩ জনকে ১১ হাজার টাকা জরিমানা

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৪৪ জন চিকিৎসাধীন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৬ জন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এমআরএএইচ/ইএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট