
ঢাবিতে ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত ‘৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ঢাবির ড. আব্দুল্লাহ ফারুক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।








