
অস্ট্রেলিয়ার সিডনিতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা রয়েছে। এই কনসার্টে জেমসের সঙ্গে পারফর্ম করবেন ওপার বাংলার ব্যান্ড ‘ফসিলস’র রূপম ইসলাম।
কনসার্টটি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, তারা ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছেন।
ভিডিওতে ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস… বিস্তারিত







