
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা ও দাফন শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা হবে। পরে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। পরিবারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিডিনিউজ জানিয়েছে, শনিবার সকালে লন্ডন থেকে দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ। পরে কফিন নেওয়া হবে তার বাসায়।… বিস্তারিত







