
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে একটি চার্চের দোতলার খোলা জায়গা থেকে পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৫৫ থেকে ৬০ কেজি ওজনের বলে জানিয়েছে চার্চ কর্তৃপক্ষ। পুলিশের হিসাবে ঘণ্টাটির ওজন প্রায় ৭০ কেজি। চুরির কয়েক ঘণ্টা পর জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।… বিস্তারিত







