বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | সময়: ভোর ২:৫০

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি গোলাপ, সাধারণ সম্পাদক শাহাদাত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন-১) কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ও সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ হয়।
‘অফিসার পরিষদ নির্বাচন-২০২৬’-এর প্রধান নির্বাচন কমিশনার ও আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন বলেন, পরিষদের মোট ১৫টি সাংগঠনিক পদের মধ্যে ১১টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি চারটি পদে মোট ১৩ জন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বিতা করা চারটি পদের মধ্যে সভাপতি পদে অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন-১) কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ বিপুল ভোটে জয়লাভ করেন। সহ-সভাপতি পদে ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মোট ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩৮৫ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ দিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের ন্যায়সংগত দাবি আদায় ও কর্মকর্তা কল্যাণে নবনির্বাচিত নির্বাহী পরিষদ সক্রিয় ও সহযোগিতামূলক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মুহাম্মদ সোহান/এসজেডএইচ/এএসএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট