
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (প্যাকাফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। মহড়ায় দুই দেশের বিমান বাহিনীর মোট ১৩৮ জন সদস্য অংশ নিয়েছেন। এতে সামরিক পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঘাঁটির সুরক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।… বিস্তারিত







