
বাংলাদেশ ফুটবল লিগে গোলের উৎসব দেখা গেছে। শনিবার দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান। দুই দলের জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন পুলিশের সেনেগালিজ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা ও মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে।… বিস্তারিত







