
পাকিস্তানের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি স্কুলের ছাদ ধসে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানান, হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। এর আগে এ সংখ্যা ছিল ২৮। নিহতদের মধ্যে ৭ থেকে ১৪ বছর বয়সী ৩২ শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক রয়েছেন। তিনি জানান, মোট… বিস্তারিত







