
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা করা হয়েছে।… বিস্তারিত







