
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাত ৮টার দিকে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী। এর আগে সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছিল।… বিস্তারিত







