বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | সময়: দুপুর ১২:৪৭

ঈদে মিলাদুন্নবীতে পোলাও-খাসির মাংস খেলেন রোগীরা, সঙ্গে মিষ্টি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের জন্য পোলাও, খাসির মাংস, ডিমের কারি ও মিষ্টির আয়োজন করা হয়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের মাঝে খাবার পরিবেশন করেন।

আরও পড়ুন

নাতে রাসুল প্রতিযোগিতায় অমুসলিম শিক্ষক বিচারক, অভিভাবকদের ক্ষোভ

এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষ দিনে চিকিৎসাধীন রোগীদের মানসিক স্বস্তি ও আনন্দ দিতে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সব রোগীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
হোসাইন সুলভ/এসআর/জেআইএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট