
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
রাজশাহীর তালাইমারী এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহ জালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী।






