বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | সময়: সকাল ৭:৫২
Day: অক্টোবর 8, 2026

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারাদেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা। মাঠপর্যায়ে আনসার-ভিডিপির

বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত

এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী ডা. খাতের মাসাদের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলা দ্রুত নিষ্পত্তিতে সহযোগিতা চেয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের সুপারিশ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে

দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী

মেট্রোপলিটন সিটি থেকে উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত নগরায়ণের জন্য মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, নগর উন্নয়নে নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাজ করা হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীতে

বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. আর ইউডিগার লোটজ। বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি দায়িত্ব নেওয়া জার্মান রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী

রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ

বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে বিশ্বমঞ্চে আরও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরা এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের নতুন সুযোগ তৈরিতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঢাকায় ইউনেস্কোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান তরুণ কিরিল ল্যান্ডার উইবারের (২০) ব্যাগ নিয়ে পালিয়ে গেছে এক চোর। ব্যাগটিতে অ্যাপেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিল। এসব সরঞ্জাম উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বিকালে নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ঘটনা

আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা

এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে ক্রয়চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং আঞ্চলিক রুটের জন্য ছয়টি এয়ারবাস এ৩২১নিও সিঙ্গেল-আইল উড়োজাহাজ রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?

‘আর কখনও ওদের খেলা দেখব না!’ প্রিয় দল হেরে গেলে ফুটবলপ্রেমীদের মুখে এমন কথা নতুন কিছু নয়। রাগে, হতাশায়, অভিমানে মনে হয়—এই দল, এই খেলা, কিছুই আর দেখতে চাই না। এমনকি সপ্তাহান্তে ফুটবল বাদ দিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও হয়ে

বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার করতে সিটি করপোরেশনের নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টা না পেরোতেই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে। এর মধ্যে ওসির