
ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক ও মেসেজ
ফোনে অপরিচিত নম্বর থেকে আসা কল শনাক্ত করার পাশাপাশি এবার ইন্টারনেটে ছড়িয়ে থাকা প্রতারণামূলক লিংক, ফোন নম্বর ও বার্তা যাচাইয়ের সুবিধা চালু করেছে ট্রুকলার। সুইডেনভিত্তিক প্রতিষ্ঠানটি ‘স্ক্যাম চেকার’ শীর্ষক নতুন একটি ওয়েব ও অ্যান্ড্রয়েড সেবা উন্মুক্ত করেছে, যেখানে কোনও অ্যাপ








