সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | সময়: সকাল ৮:৫২
Day: সেপ্টেম্বর 21, 2026

আজ কেমন থাকবে আবহাওয়া

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল,

২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) দীর্ঘ ২১৬ দিন পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরার প্রক্রিয়া শুরু করেছে। এতে

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল হয়ে তার নিউইয়র্কের জন এফ কেনেডি

রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধের পর রাজশাহী রেলওয়ে স্টেশনে কয়েক দফায় ভাঙচুর করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় স্টেশন ভবন, রেলওয়ে থানা, পার্সেল অফিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ও প্ল্যাটফর্মে ভাঙচুর করা হয়। রবিবার

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)

        প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থাকছে বিভিন্ন খেলা। দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের এসব ম্যাচের মধ্যে কোনগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে—চলুন জেনে নেওয়া যাক আজকের টিভিতে খেলার সূচি। ক্রিকেটসিপিএলফাইনালঅ্যান্টিগা-জ্যামাইকাসরাসরি, ভোর ৫টা, স্টার স্পোর্টস-২   বিস্তারিত

শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছেন আনসার সদস্যরা। উদ্ধার করা রিয়ালের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ ৩৪ হাজার টাকা। আটক যাত্রীর নাম মোহাম্মদ হালিম। তিনি কুমিল্লার হোমনা উপজেলার

সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি

ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো লোকসানের মুখে পড়ছে দাবি করে ফিড গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৬ টাকা কমানোর আবেদন করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের কাছে এ আবেদন করা

উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় নিরাপদ পানি নিশ্চিতে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে পরীক্ষিত জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার মডেল জাতীয় নীতি, পরিকল্পনা ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে এ মামলা করেন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে

জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই অভিযোগে জবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর